• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন আগামী ৪ জুলাই

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর ডায়াবেটিক সমিতি-এর কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচন আগামী ৪ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১টি পদে পৃষ্ঠপোষক, ডোনার ও আজীবন সদস্যদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত করা হবে।
সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস। এছাড়া সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজি.) মাজহারুল ইসলাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ খায়রুল হাসান এবং ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব মোহাম্মদ দেলওয়ার হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে গত ১৯ মে এবং চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩ জুন।
৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
১১ জুন মনোনয়নপত্র জমা, বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া আপত্তি নিষ্পত্তি শেষে ২১ জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৪ জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এ নির্বাচনী তফসিলে স্বাক্ষর করেছেন এডহক কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক মীর নাসির হোসেন এবং সদস্য সচিব অধ‌্যাপক শেখ আবদুস সামাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা