• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ভাঙ্গা দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত দুই

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার( ১৪ মে ) ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে একই লেনে দ্রুতগতিতে আসা অপর একটি ছোট কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়।
নিহতরা হ‌লেন, পিকআ‌পের চালক লালম‌নির হাট সদর উপ‌জেলার বৈরাগী কুমার এলাকার প্রবীর রায়(৩৬) এবং তার সহকা‌রি (‌হেলপার) জু‌য়েল (১৭)।
নিহত জু‌য়েল কু‌ড়িগ্রাম জেলার ভূরঙ্গমারী উপ‌জেলার আন্ধা‌রিঝার গ্রা‌মের আব্দুল হা‌কি‌মের ছে‌লে।
দুর্ঘটনার খবর পে‌য়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়।
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ভাঙ্গা থানার ও‌সি মিজানুর রহমান জানান, ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের পুলিয়া ফ্লাইওভারের ওপরে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তু‌তি চলছে।
তি‌নি ব‌লেন, এ ব‌্যাপা‌রে আই‌নি ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা