• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প‌রিপ্রেক্ষিতে চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার(৬ মে ) সকাল ১০টার দি‌কে ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের পিএমইউ, পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় চার হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছেন হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের চাকরি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
তাই অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদেরই বহাল রাখা উচিত।
পরে একটি মিছিল নিয়ে তারা ফরিদপুর পৌরসভায় যান এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো তুলে ধরে তার কা‌ছে স্মারক‌লি‌পি দেন।
পরে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার কা‌ছেও এক‌টি স্মারকলিপি দেন।্্এরপর একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গি‌য়েও স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
এ সময় তারা দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা