• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাস‌নে পুলিশের ওপর হামলা করে পালি‌য়ে যাওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ ‌শোক সংবাদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

সালথায় সেনা-পুলিশের অ‌ভিযা‌নে দেশীয় অস্ত্রসহ আটক দুই

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সালথা উপজেলায় সেনা ও পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌নে বেশ ক‌য়েক‌টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ে‌ছে।এ‌তে দুই গ্রামবাসীর মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকানো সম্ভব হ‌য়ে‌ছে।

এ সময় দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হ‌য়ে‌ছে সাতটি ঢাল ও ১৬টি বি‌ভিন্ন ধর‌ণের দেশীয় অস্ত্র।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত চারটার দিকে উপজেলার খারদিয়া গ্রামে সেনা সদস‌্য ও পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, মো. ইমামুল (২১) ও মো. তুহিন (১৯)।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) খারদিয়া ও ময়েনদিয়া বাজার এলাকার দুই পক্ষের লোকজনের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। এ ঘটনার জে‌রে র‌বিবার দুই প‌ক্ষের লোকজন সংঘ‌র্ষের প্রস্তু‌তি নেয়।

গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে যৌথ বা‌হিনী অ‌ভিযা‌নে না‌মে।

অ‌ভিযা‌নের সময় যৌথ বা‌হিনী ওই দুইজনকে আটক করে। পরে তাদের উদ্ধারকৃত অস্ত্রসহ সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব‌্যাপা‌রে আই‌নি ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category