• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুরে সেনা সদস্য পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে(‌দিন মজুর‌দের হাট ) সেনা সদস‌্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো. আ‌রিফ শেখ না‌মে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সেনা সদস‌্যরা।

পরে তাকে কোতোয়ালী থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। পু‌লিশ তা‌কে বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেপ্তার দেখি‌য়ে‌ছে।

শুক্রবার ( ২৩ জানুয়ারি) সকালে ফ‌রিদপুর সেনা ক‌্যাম্প থে‌কে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়,বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফ শেখ‌কে আটক করা হয়। সে গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং দৈনিক ঘোষণা সংবাদপত্রের প্রতিনিধি পরিচয় দি‌য়ে‌ছে।

সেনাসূত্র জানায়, কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে স্থানীয়‌দের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া যায়। এ খবর পে‌য়ে ফরিদপুর আর্মি ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গি‌য়ে অভিযান চালি‌য়ে আ‌রিফ‌কে আটক ক‌রে।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে আ‌রিফ নিজেকে ‘দৈনিক ঘোষণা’ না‌মে এক‌টি সংবাদপত্রের সাংবাদিক (প্রতি‌নি‌ধি ) দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারণ জনগণকে হেনস্তার অভিযোগ স্বীকার করে।

আটক আ‌রিফকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে প্রতারণামূলক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী থানার ও‌সি মো. শহিদুল ইসলাম জানান, আ‌রিফ শে‌খের বিরুদ্ধে সেনা সদস্যের ভুয়া পরিচয় দেওয়ার অপরাধে বিশেষ ধারায় প্রতারণা মামলা নেওয়া হয়েছে। প‌রে তাকে আদালতে পাঠানো হ‌য়ে‌ছে।

এ ছাড়া গত বুধবার রাতে অভিযান চালিয়ে মো. জহির মোল্লা (৪১) নামে অপর এক ভুয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে সেনা সদস‌্যরা।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে তা‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া সাংবাদিক পরিচয়ধারী জহির মোল্লা ও আরিফ শেখ ফরিদপুরের সাংবা‌দিক নামধারী‌দের একটি ভুঁইফোড় সংগঠনের সদস্য বলে জানা গে‌ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category