• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুরে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন খু‌নি চ‌ক্রের এক সদস্য গ্রেপ্তার

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলা থে‌কে হাত-পা বাঁধা ও গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচিত হ‌য়ে‌ছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ ঘটনায় হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী ফিরোজ মিয়া (৩৭) কে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব জানায়, হত‌্যার পর থেকেই আত্মগোপনে ছিলেন ফিরোজ মিয়া।

তিনি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

সেই উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় ছি‌লেন। গোপন সূ‌ত্রে খবর পে‌য়ে র‌্যাব দ্রুত অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার আল্লারদরগা বাজার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার ক‌রে।

র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল র‌্যাব-১২ এর সহযোগিতায় এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা উপ‌জেলার মধ্যগজদিয়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফি‌রোজ মিয়া র‌্যাব‌কে জানায়, নিহত ব্যক্তির নাম আলী মোল্লা (৩৪)। গত ৩০ ডিসেম্বর তিনি আসামী ফিরোজ মিয়া ও তার শ্যালক মমরেজের সঙ্গে একটি ট্রাকে করে গাজীপুরের উলুখোলায় অবস্থিত কৃষ্ণচূড়া ফিড মিলে যান। সেখানে কাজ শেষে বিভিন্ন স্থানে মালামাল লোড ও আনলোড করেন তারা।

পরদিন রাতে কৌশলে পানীয়ের সঙ্গে আলী মোল্লাকে কৌশ‌লে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে মদ পান করানো হয়।একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৌঁছে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়।

জ্ঞান ফিরে পেলে তার স্কচটেপ দিয়ে মুখ বন্ধ করে হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়।

পরে ১ জানুয়ারি ভোর চারটার দিকে নগরকান্দার নারায়ণখালী সেতুর নিচে নিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।

হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় আসামীরা।

আরও জানা গেছে, নিহত আলী মোল্লার কাছে আসামীরা টাকা পেত। পাশাপাশি আসামী মমরেজের ভাগ্নীর সঙ্গে আলী মোল্লার অবৈধ সম্পর্ক এবং সেই সম্পর্কের আপত্তিকর ভিডিও ধারণ করাকে কেন্দ্র করার জেরেই পরিকল্পিতভাবে তা‌কে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়ার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের দুইটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। পরবর্তীরআইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত‌া‌কে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা গ্রামে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারায়ণখালী সেতুর উত্তর পাশে ঢালসংলগ্ন একটি ডোবায় স্থানীয়রা এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category