• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভাঙ্গায় আন্তঃ জেলা ডাকাতচক্রের ছয় সদস্য গ্রেপ্তার

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থে‌কে মহাসড়কে ডাকাত চ‌ক্রের ছয় সদস‌্যকে ডাকা‌কির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় বি‌ভিন্ন ধর‌ণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শ‌নিবার(২৪ জানুয়া‌রি ) জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশে ও ভাঙ্গা সা‌র্কে‌লের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুর নেতৃত্বে ভাঙ্গা থানা পুলিশ গোপনসূত্রে খবর পে‌য়ে অভিযান পরিচালনা করে।

প্রথম দফায় গত ২২ জানুয়ারি রা‌তে ভাঙ্গা উপজেলার ঢাকাগামী হাইওয়ের ঢাল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২৩ জানুয়ারি ঢাকার ডিএমপি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কামাল উকিল (৪০) ও শাহ আলম শেখ (৩৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মো. ইনছান মিয়া (২৫), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মো. রাজু মন্ডল (২৮), নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মো. নূর আলম (২৩) এবং ঢাকা জেলার স্ট্যান্ড বাজার এলাকার মো. উজ্জ্বল।শ‌নিবার তাদের ফ‌রিদপু‌রের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে ডাকাতি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এ ব‌্যাপা‌রে ভাঙ্গা থানার ও‌সি মো. আব্দুল আলীম বলেন, ডাকাত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান থাকবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category