নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের খৈতলা সেতু সংলগ্ন এলাকা থেকে এক ভুয়া ডিবি পুলিশকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ডিবি পুলিশ পরিচয়ধারী ইদ্রিস আলী নামে এক ব্যক্তিকে ইয়াবা টেবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করে।
ইদ্রিস আলী(২৫) একই ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
খবর পেয়ে থানার এসআই মাসুদুর রহমান সেখানে গিয়ে ইদ্রিস আলীকে ৪৩ পিছ ইয়াবা টেবলেট ও মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, ইদ্রিস আলীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।