• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফ‌রিদপু‌রে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের সালথা উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জু‌য়েল দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার গ্রেপ্তা‌রি প‌রোয়ানাভুক্ত আসামী ছিলেন।

মো. রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে সালথা থানার ওসি মো. বাবুলুর রহমান খান বলেন, রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার আসামী ছিলেন। তার বিরু‌দ্ধে গ্রেপ্তা‌রি প‌রোয়ানা র‌য়ে‌ছে।

গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে পু‌লিশ মঙ্গলবার সকালে সালথা বাজার এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে ফ‌রিদপু‌রের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category