• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর-২ আসনে (সালথা – নগরকান্দা) নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮আটটা ১০ মিনিটের দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ফরিদপুর-২ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি।আসনটিতে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ভোটার রয়েছে তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৭২ হাজার ৯০৪ জন। আর নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৯ হাজার ১৩৭ জন।

ফরিদপুর জেলার সংসদীয় আসন রয়েছে ৪টি। জেলায় ৯টি উপজেলা। ছয়টি পৌরসভা ও ৮১টি ইউনিয়ন রয়েছে। জেলার মোট ভোটার ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২৯১১ জন, আর নারী ভোটার ৮ লাখ ৬৯০৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন। জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৫৭টি।

এদিকে,জেলা নির্বাচন কার্যালয়সূ‌ত্রে জানা গে‌ছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব,সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এছাড়া ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে স্টাইকিং ফোর্সও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category