• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

আলফাডাঙ্গা থে‌কে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থে‌কে র‌্যাব-১০ এর এক বিশেষ অভিযানে কোটি টাকা মূল্যের একটি দুর্লভ ও মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

গোপন সূ‌ত্রে খবর পে‌য়ে পরিচালিত অভিযানে মূর্তি পাচা‌রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক ব‌্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকা‌লে উপ‌জেলার বুড়াইচ মধ্যপাড়ার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরপাড়ে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

ওই মূর্তিটি কালো রঙের কষ্টিপাথরে নির্মিত এবং এটি দুর্লভ ও প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। বর্তমা‌নে মূর্তিটির বাজারমূল্য প্রায়‌ তিন কোটি টাকা বলে ম‌নে করা হ‌চ্ছে।

র‌্যাবসূ‌ত্রে আরও জানা যায়, মূর্তিটি অবৈধভাবে সংরক্ষণ করে পাচারের উদ্দেশ্যে সেখানে গোপনে রাখা হয়েছিল।

এ‌দি‌কে অভিযানকালে মূর্তির মালিকানা ও সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম মোল্লা (৩৫) নামে এক ব‌্যক্তিকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, আমরা অভিযান চা‌লি‌য়ে ওই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় এক ব‌্যক্তি‌কে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category