• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

চরভদ্রাস‌নে পদ্মা নদী থেকে ট্রাক্টর ও চালকের মরদেহ উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের চরভদ্রাসন উপ‌জেলায় পদ্মা নদী থেকে জয় বিশ্বাস(২০) না‌মে এক ট্রাক্টর চালকের মরদেহ ও ট্রাক্টর‌টি উদ্ধার করা হয়েছে।
পদ্মা নদী তীরের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে‌ছে বলে প্রাথমিকভা‌বে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদী থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় জয় বিশ্বা‌সের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে,নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, জয় বিশ্বাস বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্যাফে ট্রাক্টরের চালক ছিলেন।
তি‌নি গত দুই দিন ধরে ওই ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষ করছিলেন। বৃহস্পতিবার রাত একটার দিকে পদ্মা নদীর তীরে একটি জমিতে চাষ করার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকা পড়েন জয়। সেখা‌নে অন্য কেউ না থাকায় ঘটনাটি রাতে কেউ জানতে পারেন নি।
শুক্রবার সকাল আটটার দিকে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের চাকা ডু‌বে থাক‌তে দেখে পুলিশে খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা বেলা ১১টার দিকে ট্রাক্টর চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন অ‌ফিসার ওহিদুল ইসলাম ব‌লেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে গিয়েছিল। ‌
তি‌নি আরও ব‌লেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের ঘুম চলে আসা অথবা নদীর পাড়ের মাটি ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব‌্যাপা‌রে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করার পর পরবর্তী আই‌নি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের স্বজনদের সংবাদ পাঠা‌নো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা