• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

আলফাডাঙ্গা উপজেলায় জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় আলফাডাঙ্গা ‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা ‌ রিফাত নূর মৌসুমীসহ ‌ আলফাডাঙ্গা উপজেলার ‌ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্ত‌রের কর্মকর্তা ও কর্মচারীরা ‌উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ভূমি অফিসসহ একাধিক সরকারি দপ্তর পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছাসেবীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সকল সরকারি দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ সফরের মাধ্যমে উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
এর আ‌গে জেলা প্রশাসক আলফাডাঙ্গা ‌ উপজেলায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় ‌ বরণ করেন ‌ উপজেলা পরিষদের ‌ কর্মকর্তা ও কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা