• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ফ‌রিদপু‌রে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপু‌রে ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলা পর্যায়ে জাতীয় ইমাম সম্মেলন–২০২৬ ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন ) জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের স‌ম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেল‌নে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
তিনি ইমামদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে ব‌লেন,সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পাল‌নে সু‌যোগ র‌য়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশ‌নের উ‌দ্যো‌গে আ‌য়ো‌জিত সম্মেলনে সভাপ‌তিত্ব ক‌রেন জেলা ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের উপপ‌রিচালক মোহাম্মদ ইয়া‌ছিন মোল‌্যা।
এ স‌ম্মেল‌নে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন।
সম্মেলনে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক কার্যক্রমে ইমামদের আরও সক্রিয় ভূ‌মিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা