• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ভাইরাল লাইলী বাউ‌ল পে‌লেন জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
নজরুল সঙ্গীত গে‌য়ে ভাইরাল হওয়া বাউল লাইলী আক্তার পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের
জেলা প্রশাসন।
মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার জরাজীর্ণ বসতবাড়ি পুনঃ নির্মাণের আশ্বাস দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বুধবার (২৭ মে ) দুপুরে জেলা প্রশাসকের বাংলোতে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী আক্তারের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, লাইলী আক্তার আমাদের গর্ব। তার কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে। একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।
তিনি আরও ব‌লেন, লাইলী আক্তারের বসতবাড়িটি জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি পুনঃনির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এ সময় জেলা প্রশাসক আরও বলেন, লাইলীর বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে এসেছে। ঈদের পর সরকারিভাবে তাকে সহায়তা দেওয়া হতে পারে।
এ‌দিকে সহায়তা পেয়ে আবেগাপ্লুত লাইলী আক্তার জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি কখনও ভাবিনি আমার গান এত মানুষের ভালোবাসা পাবে। জেলা প্রশাসন আমার পাশে দাঁড়ানোয় আমি অনেক খুশি।
কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাস‌কের প্রতি।
স্থানীয় সংস্কৃ‌তিকর্মীরা জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরণের উদ্যোগ গ্রামীণ সংস্কৃতি বিকাশ ও শিল্পীদের উৎসাহিত কর‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা