• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সদরপুরের একটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের সদরপুর উপ‌জেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক ও তার অনুসারীরা।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরিফ মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এলাকার অন্যরা দ সারাদেশের সঙ্গে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন বৃহস্প‌তিবার।
দরবার শরিফ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে।
এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, ‌‘আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পশু কোরবানি করা হবে।
এ ব‌্যাপা‌রে সদরপুরের ইউএনও শরীফ শাওন জানান, ঈদের জামাত শা‌ন্তিপূর্ণভা‌বে শেষ হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা