• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

সালথায় ধ্বংসপ্রায় সেতুতে জনজীবন অচল

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলার এক‌টি ধ্বংসপ্রায় সেতুর জন‌্য জনজীবন অচল হ‌য়ে প‌ড়ে‌ছে।
প্রায় ৪০ বছর আ‌গে নি‌র্মিত ওই সেতু দি‌য়ে জীব‌নের ঝুঁকি নি‌য়ে চলাচল কর‌তে হয় আ‌শেপা‌শের ক‌য়েক গ্রা‌মের লোকজন‌কে। সেতুটি হ‌লো উপ‌জেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন এলাকায়। প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ‌দিন সংস্কার বা মেরামত না করায় সেতু‌টি জরাজীর্ণ অবস্থায় থাকায় প্রতি‌দিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ক‌য়েকশ` মানুষ‌কে।
‎‎স্থানীয় কয়েকজন বা‌সিন্দা জানান,১৯৮৮ সালের শেষ দি‌কে সেতুটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর রেলিং ভেঙে গেছে। কোথাও ঝুলে র‌য়ে‌ছে।আবার কোথাও সম্পূর্ণ নেই। বাজারসংলগ্ন অংশে বাঁশের কঞ্চি ও ডালপালা দিয়ে অস্থায়ীভাবে রেলিং তৈরি ক‌রে চলাচ‌লের ব‌্যবস্থা করা হয়েছে।
‎মাঝার‌দিয়া ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন, সেতুর পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। অনেক রডে মরিচা ধরে ক্ষয় হয়েছে। Uমাঝখানের পাটাতনের কিছু অংশ ভেঙে নিচে পড়ে গেছে। সেখানে অস্থায়ীভাবে কাঠ বসিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। মাঝের জোড়া পিলার দেবে যাওয়ায় সেতুর ওপর ঢেউয়ের মতো উঁচুনিচু সৃষ্টি হয়েছে। ফলে সেতুর ওপর ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
সেতুটি নিয়ে সব সময় আতঙ্কে থাকি। কখন ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটে সেই ভয় কাজ করে। নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এলাকাবাসীর স্বস্তি নেই।

এ ব‌্যাপা‌রে ‎সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া জানান, কাগদী বাজারসংলগ্ন সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর পাটাতন ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।‌
তি‌নি ব‌লেন, প্রকল্প অনুমোদন পেলেই শিগ‌গিরই কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা