নতুন খবর রিপোর্ট
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা — সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মঙ্গলবার (১৯ মে ) সকালে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধীজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
“অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দি চেঞ্জেস,
ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এর আগে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। যা মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
তিন দিনের এ মেলা আগামী ২১ মে শেষ হবে।