নতুন খবর রিপোর্ট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. যশোদা জীবন দেবনাথের সহধর্মিণী সোমা দেবনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (১৫ মে ) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার টরেন্টোতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সোমা দেবনাথ পরলোক গমন করেন।

শোক বার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।