• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
সোমবার (১১ মে ) সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আ‌য়ো‌জিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তি‌নি এ আশ্বাস দেন।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মত‌বি‌নিময় সভায় বক্তারা আফজাল হোসেন খান পলাশের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার উচ্ছ্ব‌সিত প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আফজাল হোসেন খান পলাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন ব‌লে আমরা আশা ক‌রি। তারা উল্লেখ করেন, জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি জেলা পরিষদের নিজস্ব পাঠাগার, যাত্রী ছাউনি ও অন্যান্য সেবামূলক কার্যক্রম রয়েছে। যেগুলো ফের চালু ও সক্রিয় করা প্রয়োজন। একই সঙ্গে ফরিদপুরের শহরত‌লির এলাকায় একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের দাবি জানান বক্তারা।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় ফরিদপুরবাসী প্রত্যাশিত সেবা পাবে বলে তারা আশাবাদী।
বক্তারা বলেন, আফজাল হোসেন খান পলাশ সাংবাদিক পরিবারের সন্তান।
তার বড় ও ছোট ভাই সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং তিনিও জেলা পরিষদ প্রকাশিত ‘গণমন’ পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতা নিয়ে আফজাল হোসেন খান পলাশ ফরিদপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও যানজটমুক্ত জনপদে পরিণত করবেন।
একই সঙ্গে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন এবং প্রেস ক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাহবুব হো‌সেন পিয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ফরিদপুরের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিগ‌গিরই পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে কাজ করব। জনগণ যাতে সম্মান ও সঠিক সেবা পায়।সেদিকে লক্ষ্য রাখব। দল-মত ও বিশ্বাস নির্বিশেষে সবার জন্য কাজ করব। আমি পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই এবং মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

তিনি ফরিদপুরকে মাদকমুক্ত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান।
একই সঙ্গে ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করা এবং সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন পলাশ।
সংবর্ধনার জন্য তি‌নি ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অন্যদের ম‌ধ্যে বক্তব্য দেন মিজানুর রহমান মানিক, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, জাহিদ রিপন, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, সাজ্জাদ হোসেন রনি, নাজিম বাকাউল, মশিউর রহমান খোকন, বেলাল চৌধুরী, রেজাউল হক, নার্গিস পারভীন, বি কে শিকদার সজল, শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মাসুদুর রহমান তরুণ, বিভাস দত্ত, আবিদুর রহমান নিপু, আসাদুল হক আসাদ প্রমুখ।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা