নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম বাবুল,
জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ,
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ।
সভায় চলতি ২০২৬ সালের এপ্রিল মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
এ সময় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা, ফরিদপুর শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা ফরিদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।