• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফ‌রিদপু‌রে নি‌খোঁজ মা ও মে‌য়ের ১০ দিনেও মেলেনি সন্ধান

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে মা এলিজা শারমিন (৪৮) ও তার মে‌য়ে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি (১০) এর ১০ দিনেও খোঁজ মে‌লে নি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকেই মা ও মেয়ে দুজনই নিখোঁজ র‌য়ে‌ছে।সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান মেলেনি।
নিখোঁজ জুহি শহ‌রের আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
তারা ফরিদপুর শহরের লাক্সারী হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বাস করতেন। ঘটনার পর থেকেই পরিবারটি চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
নিখোঁজ শিশুর বাবা জামাল উদ্দিন ওরফে কানু জানান, তার স্ত্রী এলিজা শারমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে কয়েকবার তিনি কাউকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন এবং পরে আবার বা‌ড়ি ফিরেছেন।তবে এবার দীর্ঘ সময় পার হলেও কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে।
এ ব‌্যাপা‌রে শনিবার (৯ মে) ফরিদপুর কোতোয়ালী থানায় এক‌টি সাধারণ ডাইরি (জিডি) করার প্রস্তু‌তি চল‌ছে।
কেউ তা‌দের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও প‌রিবার থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। জানিয়েছে পরিবার।
যোগাযোগের জন্য ০১৬১১-৮৩০১৪৩ মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
ফ‌রিদপুর কোতোয়ালী থানার ও‌সি মাহমুদুল হাসান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিখোঁজদের উদ্ধারে উদ্যোগ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা