• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

নগরকান্দায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

Reporter Name / ২২৬ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার উপ‌জেলা প্রতি‌নি‌ধিমোহাম্মদ মিজানুর রহমান ওর‌ফে বাবুর ওপর হামলার অভিযোগ পাওয়া গে‌ছে।

এ ঘটনায় ওই সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দি‌য়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরকান্দা উপ‌জেলা সদ‌রের বাসিন্দা ও যুগান্তর প‌ত্রিকার সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান বাবু (৪৯) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরকান্দা বাজারে শাহিন মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন।

এ সময় একই উপজেলার মীরাকান্দা গ্রামের বাসিন্দা মো. লিয়াকত আলী (৫৫) হঠাৎ সেখানে এসে মিজানু‌রের ওপর হামলা চালায়।

ভুক্তভোগীর অভিযোগ, লিয়াকত আলী একটি কাঠের বাটাম দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার বাম হাতে আঘাত লা‌গে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় লিয়াকত হুম‌কি দি‌য়ে ব‌লেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিলে তাকে প্রাণনাশ করা হবে।

ঘটনার পর আহত মিজানুর রহমান বাবু নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প‌রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা‌টি জা‌নি‌য়ে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযোগ অস্বীকার ক‌রে লিয়াকত আলী বলেন, সাংবাদিক মিজান বাবু তা‌কে অশালীন ভাষায় গালাগালি করতে থাকেন। এসময় তিনি তাকে গালাগালি থেকে বিরত থাকতে বললে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, তিনি মিজানুর‌কে আঘাত করেননি।।

এ ব্যাপারে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা দুঃখজনক এবং স্বাধীন মত প্রকাশের অন্তরায়। তি‌নি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে অবিলম্বে হামলাকারী‌কে আই‌নের আওতায় আনার দা‌বি ক‌রেন।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category