• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দায় রেলওয়ের জায়গা দখলের অভিযোগ

Reporter Name / ২২৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজার সংলগ্ন রেলওয়ের সরকারি জায়গা দখল করে বালু ভরাট করার অভিযোগ পাওয়া গে‌ছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মাতুব্বর নামে।

স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে জানান, তালমা রেলওয়ে এলাকার পাশে বসতবাড়ি নির্মাণ করে স্থানীয় দেলোয়ার মাতুব্বর রেলওয়ে কর্তৃপক্ষের লোকদের ম্যানেজ করে রেলওয়ের একাধিক জায়গা দখল করেছে। বর্তমানে তালমা বাজারের পা‌শের একটি ড্রেন বন্ধ করে রেলওয়ের জায়গা দখল করে সেখানে বালু ভরাট করেছে।

রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয় নি।

রেলওয়ের জমি কৃষি কাজের জন্য লিজ নিয়েছি ব‌লে জানান, দে‌লেয়ার মাতুব্বর।

নিচু জায়গা হওয়ায় বালু দিয়ে ভরাট করেছি। এখন এই জায়গার নামে ব্যবসায়িক লিজ নেব।

তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, রেলওয়ের জায়গায় বালু ভরাট করায়, তালমা বাজারের একটি ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এ‌তে তালমা বাজারের ব্যবসায়ীরা দুর্ভোগ পোহা‌চ্ছেন। এ থেকে রেহাই পে‌তে প্রয়োজনীয় ব্যবস্থা নি‌তে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রেলওয়ের জায়গা লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্হানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, তালমা রেল স্টেশনের পাশে রেলওয়ের জায়গা দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি দখল করেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category