• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দায় বিএন‌পি নেতার বিরুদ্ধে মহাসড়কের সরকারি জমি দখলের অভিযোগ

Reporter Name / ২৩০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলায় সরকার অধিগ্রহণকৃত জমি দখল করে দোকানঘর নির্মাণের অভি‌যোগ পাওয়া গে‌ছে স্থানীয় বিএনপি নেতা ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লার বিরুদ্ধে।

ইউনুস মোল্লা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দা‌য়িত্ব পালন কর‌ছেন।

স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, উপজেলার জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সী ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে সম্প্রতি দোকানঘর নির্মাণকাজ শুরু করেন ইউনুস মোল্লা। অভিযোগ রয়েছে, এসব জায়গা মহাসড়কের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমির অন্তর্ভুক্ত।

দলীয় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি স্থানীয়দের।

এলাকার ক‌য়েকজন স্থায়ী বা‌সিন্দাসূ‌ত্রে জানা গেছে, ওই জমির বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো দা‌লিক প্রমাণ বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি।

স্থানীয়দের আশঙ্কা, মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।

জানতে চাইলে ইউনুস মোল্লা বলেন, দখল শুধু আমি একা করিনি। আমার মতো আরও অনেকে করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপি করি। যেহেতু এটি সরকারি জায়গা। সরকার চাইলে যখন খুশি নিয়ে যেতে পারে। এতে আমার কো‌নো আপত্তি নেই।

এ ব‌্যাপা‌রে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, খোঁজ নিয়ে যথাযথ আই‌নি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category