• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোনো সহিংসতা নয় নব‌নির্বা‌চিত সংসদ সদস্য শামা ওবায়েদ

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফ‌রিদপুর-২ ( সালথা ও নগরকান্দা ) আস‌নের নব‌নির্বা‌চিত সংসদ সদস‌্য ও বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ ইসলাম রিঙ্কু নিজ নির্বাচনী এলাকা সালথা উপ‌জেলায় সহিংসতার ঘটনায় কঠোর হুঁশিয়ারি এবং শান্তির আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা ব‌লেন।

শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরণের সহিংসতা কাম্য নয়। যারা হামলা বা সহিংসতায় জড়াবে।আ‌মি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও ব‌লেন,এলাকায় সেনা সদস‌্য ও পুলিশ অবস্থান করছে।তাদের সহযোগিতা করুন এবং নিরাপদ পরিবেশ বজায় রাখুন।

তিনি বলেন, আমি সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পাশের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অনেকে আহত হন।

এর আগে শুক্রবার উপ‌জেলার রামকান্তপুর গ্রা‌মে মসজিদের ভেতরে ভোট সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জন সমর্থক আহত হন।খবর পে‌য়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category