• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোতয়ালী থানা থে‌কে লুট করা গ্রেনেড ও কার্তুজ উদ্ধার

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের কোতয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গু‌লির একাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ‌গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরের অংশ ও চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ের ভেতরে পরিত‌্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৪ সা‌লের ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান”-কে কেন্দ্র করে দুর্বৃত্তরা দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীকা‌লে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারাদেশে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে র‌্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন কর‌ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category