• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সালথা উপ‌জেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে রাতের আধাঁরে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা‌টি ঘ‌টেছে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগ‌ট্টি গ্রা‌মে।

প‌রে খবর পে‌য়ে সালথা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে ‌গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে এ‌নে‌ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালিয়া গ্রামের মোড়ল মো. জাহিদ মাতুব্বরের সাথে আড়ুয়াকান্দি গ্রামের মোড়ল নুরু মাতুব্বরের বিরোধ চলছিল।

শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করেন নুরু মাতুব্বরের সমর্থকরা। এ খবর জানাজানি হ‌লে দুই প‌ক্ষের সমর্থকরা সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। ছোট বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বরের সমর্থকরা প্রতিপক্ষ নুরু মাতুব্বরের সমর্থক আলেম মাতুব্বর, লুৎফর মাতুব্বর, ইছাহাক মাতুব্বর ও সাজাহান মাতুব্বরসহ ক‌য়েক‌টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় মিরান মুন্সী ও দেলোয়ার মাতুব্বরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘ‌টে।পরে পাল্টা হামলা চালিয়ে নুরু মাতুব্বরের সমর্থকরা জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের তিনটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গে‌ছে।

এ ব‌্যাপা‌রে সালথা থানার ও‌সি মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করে নি।

তি‌নি ব‌লেন , ঘটনার সা‌থে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category