নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সে সদর উপজেলার পশ্চিম আলীপুর এলাকার মো. তানজিলের ছেলে।
এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট পাঁচ জন শিশুর মৃত্যু হল।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।