নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন ছাত্রলীগের দুই নেতা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করছেন।
এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওসার টিটো বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না।