• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

শুক্রবার ফরিদপুরে দু‌টি জনসভায় ভাষণ দে‌বেন জামায়াতের আমীর

Reporter Name / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়া‌রি অনু‌ষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুরে আস‌ছেন জামায়াতের আমীর ডা. শ‌ফিকুর রহমান।

তি‌নি বি‌কে‌লে জেলার বোয়ালমারী উপ‌জেলা সদ‌রে এবং সন্ধ‌্যায় ফ‌রিদপুর সদ‌রের সরকা‌রি রা‌জেন্দ্র ক‌লেজ মা‌ঠে দলীয় প্রার্থীর সমর্থ‌নে আ‌য়ো‌জিত জনসভায় প্রধান অ‌তি‌থির ভাষণ দে‌বেন।

এ উপল‌ক্ষে বৃহস্প‌তিবার সকা‌লে জেলা জামায়া‌তে ইসলামীর কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নের আ‌য়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানানো হয়। সংবাদ স‌ম্মেল‌নে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি‌নি‌ধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরউদ্দিন বলেন, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ফরিদপুর সফর ঘিরে এ অঞ্চলের মানুষের ম‌নে নানা প্রত্যাশার জন্ম হ‌য়ে‌ছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, ক্যান্টনমেন্ট নির্মাণ এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল আধুনিকায়নের দাবি দীর্ঘদিনের। জনসভা থেকে এসব দাবি আমীরে জামায়াতের কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে জামায়াত-১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ফরিদপুরসহ এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, নির্বাচনী সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং

ফরিদপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category