• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দায় সন্ত্রাসী হামলায় জামায়াতের আমীরের ছেলে আহত

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সন্ত্রাসী হামলায় মুজাহিদুল ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্র আহত হ‌য়ে‌ছে।

আহত মুজাহিদুল ইসলাম নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের মো. এনায়েত হোসেনের ছেলে।এনায়েত হোসেন তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।

মুজা‌হিদুল ফরিদপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরকান্দা উপজেলার বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘ‌টে।

এ সময় ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। মু‌জা‌হিদুল‌কে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলে মুজা‌হিদু‌লের ওপর হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নগরকান্দা থানার ও‌সি রাসূল সামদানী আজাদ ব‌লেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category