• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর-৩ ( সদর ) আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এত বছর ভোট না দিতে পেরে গণতন্ত্র ও নির্বাচনের ওপরে ভোটার‌দের খারাপ অভিজ্ঞতা হ‌য়ে‌ছে। তা‌দের বু‌ঝি‌য়ে বলার পর ম‌নোভাব প‌রিবর্তন হ‌চ্ছে এবং ভোট উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে।

তি‌নি অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, জামায়াত প্রার্থীর পক্ষের নেতা- কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে আচরণ বিধি লঙ্ঘন ভঙ্গ ও মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে।

র‌বিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের গ্রামাঞ্চ‌লে প্রচারণা চালান বিএন‌পি প্রার্থী।

ধা‌নের শীষ প্রতী‌কের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ব‌লেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিতেই ফরিদপুরকে বিভাগ ঘোষণা করেনি। তবে বিএনপি ক্ষমতায় এ‌লে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন ও এখা‌নে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এসময় তিনি নারীদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ‌দি‌কে বিএন‌পির প্রার্থীর অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরুদ্দীন বলেন, বিএন‌পির প্রার্থী জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন এবং মনগড়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category