• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মধুখালীতে অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক এক

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের মধুখালী উপ‌জেলার এক‌টি গ্রা‌মে অস্ত্র তৈ‌রির খবর পে‌য়ে যৌথ অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনা ও পুলিশ সদস‌্যরা।

এ সময় ওই ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়। যার বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আটক হন বাদল সরকার (৫২) না‌মে এক ব‌্যক্তি। তি‌নি

ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

অভিযানকালে আটক ব্যক্তির বসতবাড়ি থে‌কে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করতেন এবং এসব অস্ত্র ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে বি‌ক্রি করা হত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গে‌ছে, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন। অভিযানের পর তাকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ আইনগত প্রক্রিয়ায় গ্রহ‌ণের জন‌্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

মধুখালী থানার ও‌সি ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদি হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামীকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category