• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
১৯৭১ সালে মু‌ক্তিযু‌দ্ধে পরাজিত শ‌ক্তি আজ নানাভাবে ফণা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
তিনি বলেন, গত ১৭ বছর যারা দেশের মানুষকে শোষণ, নিপীড়ন, খুন-গুম, দুর্নীতি ও চাঁদাবাজি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় হয়েছে।
কিন্তু তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে। যাতে বর্তমান সরকার সফল হতে না পারে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ ( এমএন) একাডেমি মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আ‌য়োজন করা হয়। এ‌তে প্রধান অতিথির বক্তব্যে রিঙ্কু এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যারা জিয়া পরিবারের শত্রু। তারা গণতন্ত্রের শত্রু। যারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব সরকার দেখতে চায় না।
তারা জিয়া পরিবারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র কর‌ছে।
এই ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমা‌দের মোকাবেলা করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়া সব বাধা অতিক্রম করে দেশের মানুষের জন্য কাজ করেছিলেন। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তুলে এনে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করে গেছেন।তিনি এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন।যেখানে কৃষক ও শ্রমিক মেহন‌তি মানুষ তিনবেলা পেট ভরে খেতে পারবে।ছাত্রসমাজ ও যুবসমাজ প্রকৃত শিক্ষা লাভ করে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করবে। নারীরা নিজেদের পায়ে দাঁড়াবেন।
তিনি প্রত্যেকটা স্বপ্নের বীজ বপন করে গেছেন। পানির সমস্যা দূর করার জন্য তিনি খাল খনন করেছেন। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠা করে গেছেন।
শামা ওবা‌য়েদ ইসলাম বলেন, শহীদ জিয়া দেশের এক নম্বর রেমিট্যান্স খাত প্রতিষ্ঠা করেছেন। তিনি দেশকে সফলভাবে বিশ্বের মানচিত্রে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন।

সেই ধারাবাহিকতায়, গণতন্ত্রের মুক্তির প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে একজন আপসহীন নেত্রী হিসাবে উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন।
এ সভায় সভাপ‌তিত্ব ক‌রেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রমহান বাবুল তালুকদার।
অন‌্যদের ম‌ধ্যে সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা