নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন ইশরাত জাহান।
সোমবার(১৮ মে ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড তাকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে এবারই প্রথম কোনো নারী সভাপতি হলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইশরাত জাহান অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী।
তিনি কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য।
এছাড়া এলাকার শিক্ষার মানোন্নয়ন ও সমাজসেবায় তার ভূমিকা রয়েছে।
তিনি রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ মন্ডলের সহধর্মিণী।
নবনির্বাচিত সভাপতি ইশরাত জাহান বলেন, এ দায়িত্ব যথাযথ পালনের জন্য সচেষ্ট থাকব।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।