• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অ‌ভি‌যোগে গ্রেপ্তার এক

Reporter Name / ২৯৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের সালথা উপ‌জেলায় মাছ ব‌্যবসায়ী উৎপল সরকার (২৬)কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ফিরোজ মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদর উপ‌জেলার তাম্বুলখানা বাজার এলাকা থেকে ফিরোজ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

ফিরোজ ফরিদপুর সদর উপ‌জেলার কানাইপুর ইউ‌নিয়‌নের তেঁতুলতলা এলাকার বা‌সিন্দা জয়নাল মাতুব্বরের ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফিরোজ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। মাছ ব্যবসায়ী উৎপল হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে তার নাম এসেছে। ফিরোজকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উ‌ল্লেখ‌্য, গত ৫ ডিসেম্বর ভোরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ এলাকায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় উৎপলের বাবা অজয় কুমার সরকার বাদি হয়ে সালথা থানার একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category