• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফ‌রিদপু‌রে রিজওয়ানা হাসান বল‌লেন গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সরকারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জা‌নি‌য়ে ব‌লে‌ছেন,এ নির্বাচন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও নির্বাচন নিশ্চিত করা। আমরা সবাইকে নিয়ে ১১টি প্রশাসন করেছি ভারসাম্য রক্ষার্থে। তাদের রিপোর্টের আলোকে গণভোটে চারটি প্রশ্নে নির্বাচন দিয়েছি। এখানে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ব‌রে ভোটের গাড়ি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরচা‌রের আমলে আন্দোলন হয়েছিল। ‌কিন্তু স্বৈরাচার সরে নাই। বরং স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে। আমাদের আত্মদানের মাধ্যমে যে স্বৈরাচারকে পতন ঘ‌টি‌য়ে‌ছি। গণভোটের মাধ্যমে তা শক্তিশালী করতে হবে। তাই সবাইকে গণভোটের মাধ্যমে হ্যাঁ- তে ভোট দিতে হবে।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল‌্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ জেলার সরকারি বিভিন্ন দপ্ত‌র ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category