নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলায় ছয় মাসের নবজাত অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২০ এপ্রিল ) বিকেল আনুমানিক চারটার দিকে উপজেলার মাজারদিয়া বাজার সেতুর নিচে কুমার নদের পাড়ে প্লাস্টিক ও কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, মাজারদিয়া গোলপাড়া মাদ্রাসা কবরস্থানে মাদ্রাসার সভাপতি নান্নু সরদারের উপস্থিতিতে ওই অজ্ঞাত শিশুর লাশ দাফন করা হয়।
তিনি বলেন ,এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।