• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

সালথায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ঘে আহত ১০

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের সালথা উপজেলায় জমির মা‌লিকানা নি‌য়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায়। সংঘর্ঘের সময় কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বাতাগ্রামে হেমায়েত মাতুব্বর ও প্রতিপক্ষ মো. ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের মধ্যে জমির মা‌লিকানা নি‌য়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি মাপার মাধ্যমে সালিশ করার উদ্যোগ নেন। কিন্তু জমি মাপার সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের প্রায় ২০০/৩০০ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে স্থানীয় বাসিন্দা মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সী, হালিম মীর, মান্দার শেখ, মিজা, সেলিম চোকদার ও আসাদ শেখের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন‌্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব‌্যাপা‌রে সালথা থানার প‌রিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে । কেউ থানায় অ‌ভি‌যোগ দেয় নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category