• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

নগরকান্দায় আধিপত্য বিস্তার‌কে নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়া‌রি ) সকালে উপ‌জেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তারা হলেন, বাসাগাড়ি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৩৫), সোহেল মোল্লা (৩০), জাহিদুল শেখ (২৮) ও বাবুল হোসেন (৪৫)।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা ও বিএনপির সমর্থক মুরাদ হোসেনের মধ্যে বিরোধ চলছিল।

২০২৪ সালের ৫ আগস্টের আগে মুরাদ হোসেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়ার সমর্থক ছি‌লেন ও তার পক্ষে রাজনীতি করতেন। তখন তাঁর সমর্থকদের সঙ্গে বদিউজ্জামানের সমর্থকদের সংঘর্ষ হতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে মুরাদ বিএনপিতে যোগ দেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের প্রার্থী হন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নির্বাচনে বিবদমান দুই নেতাই তাঁর পক্ষে কাজ করেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের পরে ডাঙ্গী ইউনিয়নে মুরাদ মোল্লা ও বদিউজ্জামানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।বৃহস্প‌তিবার সকালে বদিউজ্জামানের এক সমর্থককে গালি দিলে সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

এ ব‌্যাপা‌রে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, সংঘর্ষে দুই পক্ষই দূর থেকে ইটপাটকেল ছুঁড়ে। এতে দুজনের মাথা ফেটেছে ও একজনের পা ভেঙেছে। এ ছাড়া ছোটখাটো আঘাত আছে।

নগরকান্দা থানার ও‌সি গোলাম রাসুল সামদানী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন র‌য়ে‌ছে।কেউ অভিযোগ কর‌লে আই‌নি ব্যবস্থা নেওয়া হবে।

বিবদমান কো‌নো প‌ক্ষের কা‌রো সা‌থে কথা বলা সম্ভব হয় নি। ত‌বে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তদন্ত ক‌রে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category