• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুর-৪ আস‌নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তারের অ‌ভি‌যোগ বিএনপি প্রার্থীর

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে

ফরিদপুর-৪ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তারসহ নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ওর‌ফে বাবুল।

মজিবুর রহমান ওর‌ফে নিক্সন চৌধুরী ওই আস‌নের আওয়ামীলীগ দলীয় সা‌বেক সংসদ সদস‌্য। বর্তমা‌নে পলাতক র‌য়ে‌ছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়া‌রি ) সদরপুর উপজেলার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাবুল।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘এই আসনে নির্বাচনটা করছেন আওয়ামী লীগের মূল প্রতিনিধি নিক্সন চৌধুরী এবং তাঁর ছায়া হিসেবে রয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। তিনি দিনরাত ফোনে ও ভিডিও বার্তায় আমার সমর্থকদের হুমকি দিচ্ছেন।’

এ ছাড়া নিক্সন চৌধুরী নিয়মিত ভিডিও কনফারেন্সে গ্রুপ মিটিংও করছেন। নিক্সন চৌধুরী নির্বাচনকে ম্যানুপুলেট করার জন্য বিশেষ পরিস্থিতিও তৈরি করছে। এত দিন ঠান্ডা পরিবেশ ছিল। ভোট গ্রহ‌ণের তা‌রিখ যতই এ‌গিয়ে আস‌ছে তখন ভিডিও বার্তায় পা‌ঠি‌য়ে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অপ‌চেষ্টা করা হ‌চ্ছে।

বিএনপি প্রার্থী বাবুল বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, মুজাহিদ বেগ এবং তাঁর সমর্থকেরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের কালোটাকা দিয়ে গাড়ির বহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, বাসার, লিয়নসহ কয়েকজনের সহযোগিতায় এই অপকর্মগুলো করা হ‌চ্ছে।

সংবাদ সম্মেলনে বাবুল মুজাহিদ বেগের বিরুদ্ধে মিথ্যা হামলার অভিযোগ, প্রোপাগান্ডা এবং তাঁর ভাই মহসিন বেগের বিরুদ্ধে বিএনপির সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন।

এ ছাড়া নারীদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে বলে অ‌ভি‌যোগ ক‌রেন ধানের শীষের প্রার্থী বাবুল।

অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগের মোবাইল ফোনে একাধিকবার কল করা হ‌লেও তি‌নি রি‌সিভ না করায় তাঁর বক্তব্য জানা যায় নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category