• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

আগামী ১২ ফেব্রুয়া‌রি অনু‌ষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস‌্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৩০ জানুয়া‌রি ) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা বিএন‌পির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে কর্মশালায় পৌরসভার ২৭টি ওয়ার্ডের প্রায় ৬০০ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধা‌নের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ,

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে দেশে-বিদেশে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। তাই ভোটের দিন পোলিং এজেন্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনোভাবেই কেন্দ্র ত্যাগ করা যাবে না। পাশাপাশি কেন্দ্রের যেকোনো অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কর্মকর্তাদের অব‌হিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category