• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুর -৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর-৩ ( সদর ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনা ঘটেছে।

এতে ক্যাম্পের বিভিন্ন সামগ্রী আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার(৩ ফেব্রুয়া‌রি) ভোর পৌ‌ণে ছয়টার দি‌কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন ওই ক‌্যা‌ম্পে এ ঘটনা‌টি ঘটে।

ক্যাম্পটি কানাইপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল।

মঙ্গলবার ভো‌রে কে বা কারা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। এতে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল ও ডেকোরেটরের কাপড় আংশিকভাবে পুড়ে যায়।

কানাইপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ ফজরের নামাজ শেষে মৃগী মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন । প‌রে স্থানীয়দের নিয়ে তি‌নি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব‌্যাপা‌রে ফরিদপুর সদরের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category