• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০ বাড়িঘর ভাঙচুর

Reporter Name / ২৩২ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সালথা উপ‌জেলার এক‌টি পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।

এ ঘটনা‌টি ঘ‌টে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে ।

ওই গ্রামের নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানা গে‌ছে।

সংঘ‌র্ষের খবর পেয়ে সেনা সদস‌্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আ‌নে।

স্থানীয়রা জানান, গট্টি ইউনিয়নে প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে নুরু মাতুব্বরের সঙ্গে জাহিদ মাতুব্বরের দীর্ঘ‌দিন ধ‌রে বিরোধ চলছিল। জাহিদ ও নুরু গত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুজনই বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দফা সহিংসতায় জড়িয়েছেন। সহিংসতার ঘটনায় দুই নেতা কারাগা‌রেও গি‌য়ে‌ছেন।

এলাকাবাসীসূ‌ত্রে জানা গে‌ছে, বিরোধের জে‌রে বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে পানি সেচ নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক মো. শহীদ শরীফের সঙ্গে প্রতিপক্ষের নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। প‌রে সন্ধ্যায় বালিয়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা জড়ো হন। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

সংঘর্ষ কালে অন্তত ৫টি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন‌্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ও‌সি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে সেনা সদস‌্য ও পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category