• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
নগরকান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নি‌য়ে এন‌সি‌পি নেতা অবরুদ্ধ পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে উদ্ধার ফরিদপুরের জেলা কারাগারে কারাবন্দীদের মৌসুমী ফল উৎসব ফ‌রিদপুর গাঁজাসহ চার মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন সালথায় দুই প‌ক্ষের সংঘ‌র্ষে বা‌ড়ি ভাঙচুর আহত ২৩ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ছয় দফা দা‌বি‌তে মানববন্ধন মধুখালীতে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

মধুখালীতে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের মধুখালী উপ‌জেলায় দ্রুতগামী প্রাই‌ভেটকা‌র দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছে।
রবিবার (৭ জুন ) ভোর ছয়টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সদ‌রের গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে এক‌টি প্রাই‌ভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২)
মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচী‌রে সজোরে আঘাত করে। এতে গাড়ির আ‌রোহী রেশমা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে আহতাবস্থায় রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভ‌া‌গে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।
ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হ‌য়ে‌ছে।মর‌দেহ‌টির ময়না তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা