• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

কলেজে অস্ত্র হাতে মহড়া, সেই আল-সাদকে গ্রেপ্তার 

Reporter Name / ৩২৮ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপ‌জেলার আদর্শ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, শিক্ষক লাঞ্ছনা এবং পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী আল-সাদকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ ,ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদবিজ্ঞপ্তিতে আল-সাদকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়,

ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আল-সাদ ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বহিরাগত আল-সাদ ১৪৪ ধারা অমান্য করে জোর ক‌রে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় সে কর্তব্যরত শিক্ষক ও কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে সহযোগী সাদী খানকে সঙ্গে নিয়ে হাতে তলোয়ারসহ কলেজ ক্যাম্পাসে ফের প্রবেশ করে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে আল-সাদকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আল-সাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category