• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

আলফাডাঙ্গা থে‌কে ৮৮ পিছ ইয়াবাসহ মাদক কারবা‌রি গ্রেপ্তার

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় থে‌কে ৮৮ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
শনিবার (১৩ জুন ) ভোরে গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় ২৬ হাজার টাকা মূ‌ল্যের ৮৮ পিছ ইয়াবা টেব‌লেট উদ্ধার এবং মো. শরিফুল শেখ (৪৫) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার করা হয়।
শ‌রিফুল আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।

র‌্যাব জানায়, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। তিনি মাদক চক্রের সক্রিয় সদস্য এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তরের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা