• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারী উপ‌জেলার জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন শ্রমিক নিহত ও ৯ জন আহত হ‌য়ে‌ছে।

সোমবার(১২ জানুয়া‌রি ) বি‌কেল তিনটার দিকে বোয়ালমারী পৌর এলাকার সোতাশী এলাকায় রেলগেটে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়সূ‌ত্রে জানা গেছে, উপ‌জেলার ডোবরা গ্রামের জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান মিলের দিকে যাচ্ছিল।

এ সময় কালুখালী–ভাটিয়াপাড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার মুহূর্তে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ‌তে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মারা যায়।

এরা হলেন, উপ‌জেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা ও মুসা মোল্লা। নিহত অপর জন নারী শ্রমিক একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লা‌গে। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।তা‌দের উপ‌জেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category