• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

বোয়ালমারী‌তে ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৩২৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের বোয়ালমারী উপ‌জেলা থে‌কে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকার মমিন মার্কেট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম বিন ইসমাইল ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে যৌথবাহিনী উপ‌জেলার সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ব‌্যাপা‌রে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা এবং আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category